ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন

হিমশীতল বাতাসের কারণে দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ।

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়): ৯.৪, সৈয়দপুর: ১২.৮, রংপুর: ১৩.২, রাজারহাট (কুড়িগ্রাম): ১০.৭, ডিমলা (নীলফামারী): ১২.২, বদলগাছি (নওগাঁ) ১১.৮, বগুড়া: ১৩.৮, ঈশ্বরদী (পাবনা): ১৩.৬, রাজশাহী: ১৩.১, যশোর: ১৪.২, চুয়াডাঙ্গা: ১৪.৫ এবং শ্রীমঙ্গল (সিলেট): ১২.৮  ডিগ্রি সেলসিয়াস।