ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই ৭ জনকে হত্যা : স্বীকারোক্তি ইরফানের

চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাত জন খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারের পর সাতজনকে হত্যার কথা স্বীকার করেছেন ইরফান।

এ সময় ইরফান জানান, তরকারির সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে প্রথমে মাস্টারকে হত্যা করা হয়। পরে বাকিদের হত্যা করার জানান তিনি।