ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পড়ে সাজিদ কবির (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে সাজিদের মোটর সাইকেলটি দুর্ঘটনায় কবলিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হয় বলে জানা গেছে।

সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন। সাজিদ  কক্সবাজার সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক কবির আহমদের একমাত্র ছেলে।