বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি কলেজ মাঠে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা দুই গ্রুপে আলাদা আলাদা সমেবেত হয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা সরকারি কলেজ মাঠ থেকে র্যালি করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একাংশ উপজেলা পরিষদ চত্ত্বরে অপর অংশ মাওলাগঞ্জ বাজারে অটোরিয়ামে আলোচনা সভা করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সচিব একেএম মূছা, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, উপজলো শ্রমিকদলের সাবেক সভাপতি সজিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য ওয়ালী উল্লাহ, সভাপতি উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ওমর ফারুন, সদস্য সচিব আওলাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন সামি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ-আজিজ শাওন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকার, পৌর ছাত্রদল সভাপতি ইব্রাহিম সরকার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার রহমান, সরকারি কলেজের সাবেক সভাপতি মনিরুল ইসলাম আব্দুল্লাহ, ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু, সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক শাহাদাত হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রুবেল প্রমুখ।