ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযানে ৫০ মামলা, ২ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে বিভিন্ন যানবহানের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ টাকা। এ সময় জব্দ করা হয়েছে চারটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ধলেশ্বরী টোল প্লাজা থেকে মাওয়া পর্যন্ত এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ।

জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।