ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি রেললাইন পার হচ্ছিলেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে।