ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্ত রক্ষায় নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার থইলাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে ৩ শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন যামিনীপাড়া ব্যাটালিয়নের নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল খালিদ ইবনে হোসেন। এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত, অসহায় মানুষের পাশে যামিনীপাড়া জোন কাজ করে যাচ্ছে, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে এ ধারা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর আশিকুর রহমান, এসএম মাসুদুর মিয়া, জোন এন.সি.ও মোহম্মদ রুহুল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।