ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছে অবস্থান নেয় বিজিবি। এসময় সন্দেহভাজন নুর হোসেকে আটক করে বিজিবি । পরে তাকে তল্লাশী করে তার কোমরের সাথে প্যান্টের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ও নুর হোসেনকে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হবে।