ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় দুর্যোগ বিষয়ক মহড়া

সমুদ্র তীরবর্তী পটুয়াখালীর কলাপাড়ায় প্রতি বছরই আঘাতহানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ। তাই স্থানীয় মানুষকে সচেতন এবং জীবন ও সম্পদহানী রোধে জনসচেতনতা বৃদ্ধিতে দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে কর্ডএইড’র উদ্যোগে সিপিপি’র সহযোগিতায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের প্রতান্ত গ্রামে তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ  মাঠ মহড়া।

দূর্যোগে আগাম সতর্কতা হিসেবে কিভাবে মাঠের ফসল, পুকুরের মাছ, বসত ঘরসহ সম্পদ রক্ষা এবং জীবন বাঁচানো যায় মাঠ মহড়ায় সে বিষয় টি তুলে ধরে সিপিপির মাঠ কর্মীরা। দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া দেখতে বিভিন্ন এলাকায় হাজার হাজার নারী পুরুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র উপ পরিচালক মো.আছাদ উজ জামান।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন’র ষ্টেশন কর্মকর্তা ইলিয়াশ হোসেন, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, আভাস’র কলাপাড়া সমন্বয়কারী মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্ডএইড-ষ্টেপ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো.মনিরুজ্জামান। মাঠ মহড়া শেষে সিপিপির মাঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে কলাপাড়ায় ১০৭ জনের প্রানহানীর পর থেকে প্রতি বছর একাধিক ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে উপক‚লীয় এলাকায়  ব্যাপক সম্পদহানীর পাশাপাশি মৃত্যুর ঘটনা ঘটে। তাই দূর্যোগে আগাম সতর্কতা হিসেবে এমন মঠ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।