নরসিংদীর মনোহরদীতে বিস্তাবন্দী অজ্ঞাত যুবকের(৩২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বেলাবো-কিশোরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রীজের নিচে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দী-সনমানিয়া ব্রীজের নিচে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা লাশের মত দেখতে পায়। এসময় স্থানীয় লোকজন মনোহরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচিয় শনাক্ত করা যায়নি।
মনোহরদী থানার পুলিশ উপ-পরিদর্শক এস আই মেহেদী হাসান জানান,স্থানীয় লোকজন এবং জরুরি সেবা ৯৯৯ নম্বরের কলের মাধ্যমে আমরা খবর পাই। এর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আব্দুল জব্বার জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।