শরীয়তপুরের নাগরিক ঐক্যের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, আমরা এমন দেশ চাই যেখানে আমার যাকে পছন্দ তাকেই যেন ভোট দিতে পারি, চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত কল্যানরাষ্ট গঠন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় বার ক্ষমতায় আসতে চায়না তিনি এবং তার উপদেষ্টা গন দুর্নীতি করেনা তবে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সহ সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারতেছেনা।
সোমবার ২৭ জানুয়ারি জাজিরা টিএন্ডটি মোড়ে শরীয়তপুর জেলা নাগরিক ঐক্যের সভাপতি মোঃ নুরুল ইসলাম মালের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না।
কেন্দ্রীয় নেতা রুহুল আমিন জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাসার।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা ব্যানার্জী, অর্থ বিষয়ক সম্পাদক শাহানাজ রানু, শরীয়তপুর জেলা নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জাজিরা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আঃ রহিম খান ও ছাত্র নেতা মাহফুজুর রহমান হিসা প্রমুখ।