ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনে কোরআন অবমাননাকারী যুবক গুলিতে নিহত

২০২৩ সালে পবিত্র কোরআনের পৃষ্ঠায় আগুন দিয়ে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ সৃষ্টিকারী সালওয়ান মোমিকা (৩৮) সুইডেনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে, এতে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা নিহত হন। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং একটি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এমনকি, ২০২৩ সালে দুই দফায় পবিত্র কোরআনের আগুন দেন মোমিকা। প্রথমবার স্টকহোমের একটি মসজিদের বাইরে, দ্বিতীয়বার ইরাকি দূতাবাসের সামনে। সুইডিশ পুলিশ ওই সময় বাকস্বাধীনতা আইন অনুযায়ী এই বিতর্কিত কাজটি অনুমোদন করেছিল, যা মুসলিম বিশ্বের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।