ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলিথিনমুক্ত হবে ২০২৫ সালের অমর একুশে বইমেলা

এবারের অমর একুশে বইমেলা পলিথিনমুক্ত হবে, এমন ঘোষণা দিয়েছে আয়োজক বাংলা একাডেমি। ‘জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এবারের বইমেলা।

বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন। তিনি বলেন, “এবারের বইমেলাকে পরিবেশ সুরক্ষায় সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলা হিসেবে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ড. সরকার আমিন আরও জানান, মেলার সকল প্রস্তুতিতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার একেবারে পরিহার করা হবে। পরিবর্তে, পাট, কাপড়, কাগজসহ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হবে।

এছাড়া, মেলা চলবে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ড. সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তারা।