ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বড় স্বপ্ন, ভারতকে হারাতে প্রস্তুত মিরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০১৭ সালে সেমি ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবারও একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় দল। মিরাজ এবার বড় স্বপ্ন দেখছেন এবং আশা করছেন, তার দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ভালো কিছু করবে।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “গতবার আমরা সেমি ফাইনালে খেলেছি, এবারও কেন না? এবার আমরা অবশ্যই সেমিফাইনাল খেলব।”

২০১৭ সালে সেমি ফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের পরাজয় এখনও ভুলতে পারেননি মিরাজ। তবে, এবারের আসরে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ বলেন, “গতবার আমরা ভারতকে হারাতে পারিনি, তবে এবার তাদের বিপক্ষে আমরা জিততে পারব। প্রথম ম্যাচেই যদি জয় পেতে পারি, তা হলে দলের জন্য অনেক ভালো হবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশ আরও দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।