ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মাগুরার শ্রীপুরে ৩৬ বছর বয়সী এক যুবক মান্নান মোল্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের খালের পাড় থেকে তার মরদেহটি পাওয়া যায়। পাশেই উদ্ধার করা হয়েছে একটি বাজাজ ডিসকভার ১১০ সিসির মোটরসাইকেল।

নিহত মান্নান মোল্যা মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্ল্যার ছেলে। পরনে জিন্সের প্যান্ট, নীল রঙের জ্যাকেট এবং কালো জুতা পরিহিত ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।