ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ‘তারুণ্যের উৎস ২০২৫’ উপলক্ষে উদ্যোক্তা মেলার উদ্বোধন

মাদারীপুরে ‘তারুণ্যের উৎস ২০২৫’ উপলক্ষে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি জমকালো র‌্যালি বের করা হয়, যা জেলা সমন্বয় অফিসের সামনে থেকে শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় মাদারীপুর জেলা প্রশাসক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিসিকের আঞ্চলিক পরিচালক ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ মেলার মাধ্যমে উদ্যোক্তা সম্প্রদায়ের প্রতি উৎসাহ এবং কর্মসংস্থান সৃষ্টির নতুন পথ তৈরি করার লক্ষ্য তুলে ধরা হয়।