ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য রাখা হয়েছে ‘‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’’।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তিনি মেলার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের বইমেলা বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অনুষ্ঠিত হবে। দেশের সবচেয়ে বড় এই বইমেলা প্রতিবছরের মতোই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, এবং বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।