আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। রবিবার বিকেলে এই ঘোষণা নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন।
শনিবার ফরিদপুর অঞ্চলের উপজেলা ও পৌরসভা নেতাদের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক, সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ।
ঘোষিত প্রার্থীরা হলেন:
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীদের ভোটের মাঠে ব্যাপক প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রার্থী ঘোষণার পরপরই জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের ছবি ও বার্তা প্রচার শুরু হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য কেএম মকবুল হোসাইন জানান, “আমাদের প্রার্থীরা জনগণের আস্থাভাজন। তারা মাঠপর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে শরীয়তপুরবাসী তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।