আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের লিফলেটে যে ধরনের বক্তব্য রয়েছে, তা সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে।”
এছাড়া, শফিকুল আলম আরও জানান, ৫ আগস্টের পর ২৩ জনের মৃত্যুর তথ্য এবং ১৭৪টি ঘটনার বিবরণও বিভ্রান্তিকর, যা পুলিশ তদন্তের মাধ্যমে অপ্রমাণিত হয়েছে।
এ সময় উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।