ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে উপজেলার বুধন্তী এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় দেড় হাজার মোবাইল ফোন ডিসপ্লেসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।
বিজিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোট ১,৫৮২টি মোবাইল ফোন ডিসপ্লে, উন্নত মানের ১৫২টি শাড়ি, ১,৪৪০ পিস মেহেদিসহ আরও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক এক কোটি চার লাখ ৯৮ হাজার ১৪০ টাকা।
জব্দকৃত পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।