ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

আজ বৃহস্পতিবার, রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন এবং জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ কর্মসূচিতে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।