রবিবার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম আন্দোলনরত শহীদ পরিবারের সদস্যদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এই বৈঠক করবেন।