ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার একটি মিছিল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাঙ্গণ থেকে বের হয়। মিছিলটি কলেজের প্রশাসনিক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা চালায়।
বিক্ষোভকারীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আতিকুর আলম শান্ত, সোলতান নাইম উদ্দিন, তাসিন আরাফাত তন্নয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অনিক (পিন্টু), যুগ্ম আহ্বায়ক রাহিম আলম, যুগ্ম আহ্বায়ক রেশব আহমেদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সরকারপ্রধান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উল্লেখ করে তার ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।