ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির জেলার গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে আজিজুল। আটক ৪ জনই ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এরমধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।