ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ২.৮১ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ২ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়েছে। সোমবার ভোরে মালদারপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ২০২১টি শাড়ি ও ৩৬৬ পিস থ্রিপিস আটক করা হয়।

বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বর্তমানে এসব পণ্য কাস্টমসের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।