ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই সফরে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সফর শেষে তিনি আগামী শুক্রবার দেশে ফিরবেন।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা রয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন।