ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের ওপর হামলা: তিন জন গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর উপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- দুখু মিয়া, সাফায়েত নুর এবং পিয়াস হাসান প্রান্ত। এর মধ্যে দুখু মিয়া এজহারভুক্ত আসামি, আর অন্য দুইজনকে অজ্ঞান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি নগরীর পদ্মাগার্ডেন এলাকার একটি সাঁকো পারাপারের সময় টাকা তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে এ বিরোধটি মারামারিতে রূপ নেয়, যার ফলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিম রানা এবং মেহেদী হাসান ফুয়াদ আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ভুক্তভোগীরা বোয়ালিয়া থানায় ৫ জনের নামসহ মোট ৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সাঁকো পারাপারের জন্য চাঁদা না দেয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।