জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। তিনি বলেন, “পাসপোর্ট আমার নাগরিক অধিকার।”
এ সময়, তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকার নয়, কারণ নাগরিক হিসেবে আমি জন্ম সনদ এবং এনআইডি পেতে পুলিশ ভেরিফিকেশন করিনি।”
তিনি আরও বলেন, “আমরা আইন প্রণয়ন করেছি, তবে সেসব আইন গ্রামাঞ্চলে ঠিকমতো পৌঁছায়নি। আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, কিন্তু এর বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।”
ড. ইউনূস বলেন, “সরকার মানেই মানুষকে সেবা দেওয়া, না যে তাদের হয়রানি করা। সেগুলো অবশ্যই উল্টে দিতে হবে।”
আজ রবিবার রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে, যা তিন দিনব্যাপী চলবে।