ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সকল সংকটের সমাধান একমাত্র জাতীয় নির্বাচন: বিএনপির বিশাল সমাবেশে জহির উদ্দিন স্বপন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন,যারা ভোটের বিলম্ব করতে চায় তারা জনগনের কাছে ব্যালট পেপার দিতে চায় না।আমরা তাদের কে সতর্ক ও সাবধান করতে চাই, জনগনকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন।
আজ সোমবার দুপুরে ভোলায় কালীনাথ রায়ের বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতীশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে সমাবেশ উপলক্ষে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। এসময় পুরো এলাকা জন সমুদ্রে পরিনত হয়।
জহির উদ্দিন স্বপন আরো বলেন,এই জাতীয় নির্বাচনে জনগন যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমাদের নেতাকর্মী ও তারেক রহমান আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যে জরুরি সংস্কার, অবিলম্বে তা করতে হবে। বরংচ তা করতে যদি বিলম্ব হয় তাহলে আমরা আমাদের কন্ঠস্বরকে কঠিন করবো।আমরা এ সংস্কারের বিলম্বকে বরদাস্ত করবো না। এসময় তিনি বলেন,আজ বাংলাদেশে এমন পরিস্থিতিতে হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের এখন জনগন কে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে।রাষ্ট্রের মালিক জনগন যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করতো রাষ্ট্রের মালিক সে আর তার পরিবার।আমরা মনে করি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগন। অতএব রাষ্ট্রের মালিকদের কে অতিদ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে।যত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি ব্যালট পেপার পৌঁছে দিবো তত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি রাষ্ট্র পৌঁছে দিতে পারবো।
জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম,বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগ বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান , হুময়িুন কবির সোপান,ফজলুল রহমান বাচ্চু মোল্লা,কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সহ জেলা ও বিভিন্ন উপজেলার অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিকালে ঢাকায় ছাত্র জনতার গন অভূথ্যানে ৫ আগষ্ট নিহত ভোলার কাচিয়া ইউনিয়নের শহীদ হাসানের পরিবার কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন,ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বরিশাল বিভাগ বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফসহ স্থানীয় নেতৃবৃন্দ এক লক্ষ টাকা বিতরণ করেন ও নিহত শহীদ মো: হাসানের কবর জিয়ারত করে শহীদ পরিবারকে সমবেদনা জানান।