ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা নুহাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।