বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন ১৭৪ জন জুলাই বিপ্লবে আহতকে স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে এই স্মার্টকার্ডগুলো তুলে দেন আহতদের হাতে।
এ সময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনও উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন জানায়, জুলাই-২০২৪ বিপ্লবে আহত ১৭৪ জনের মধ্যে ৫০ জন বিএসএমএমইউ, ৪৩ জন জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল, ১৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৬৭ জন নিটোরে এবং একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।