ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষানবিশ ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন— মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।