ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির বড় জয়

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে, আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ৪টি পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রফিক উল্যাহ।

অন্য বিজয়ীরা হলেন—
সহ-সভাপতি: মো. আবদুল মজিদ ও মো. শামছু উদ্দিন
সহ-সম্পাদক: কামরুল হাসান রনি ও আরাফাত হোসেন সুমন
পাঠাগার সম্পাদক: মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া
সাংস্কৃতিক সম্পাদক: মো. রেহানুল ইসলাম
অডিটর: জিহাদ হোসাইন
সদস্য: আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দিপু।

এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠ জয় লক্ষ্মীপুরের আইনজীবী সমাজের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।