ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনার স্মরণে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে। তবে এটি সরকারি ছুটির দিন হিসেবে গণ্য হবে না। এছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের পরিপত্রে ‘গ’ শ্রেণির দিবস হিসেবে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি