ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে সেনাপ্রধানের নির্দেশ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইএমই কোরের সদস্যদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নীলফামারির সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল সেন্টারে আয়োজিত ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সেনাপ্রধান দেশে ও আন্তর্জাতিক মঞ্চে ইএমই কোরের কৃতিত্বের প্রশংসা করে সদস্যদের অভিনন্দন জানান। তিনি উপস্থিত সামরিক কর্মকর্তা ও অধিনায়কদের কোর এবং সেনাবাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে, সম্মেলনে যোগ দিতে ইএমই সেন্টারে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম এবং ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।