ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীর নেওয়াজ আলী নেওয়াজ ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি

রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ’কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সাক করা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তা ছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষককে সদস্য সচিব, আবু বকর সিদ্দিককে অভিভাবক প্রতিনিধি ও জান্নাতুল ফেরদৌসকে শিক্ষক প্রতিনিধি করা হয়।