ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবক (আনুমানিক বয়স ৪০) নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট এবং লুঙ্গি। উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিতোষ বিশ্বাস। তিনি জানান, “খবর পাওয়ার পর রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার সঠিক সময় ও পরিস্থিতি এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।”

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।