ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহানবীকে কটুক্তি, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে শুভ রায় (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে।
শুভ রায় নীলফামারী জেলার মাগুড়া বৈশ্যপাড়া এলাকার ধীরেন চন্দ্র রায় এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বাদ জুমা ওই যুবক মহানবী (সাঃ)কে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক মূলক কথা বলে কটুক্তি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে ৯৯৯ ফোন
দিয়ে পুলিশ এর হাতে তুলে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, খবর পেয়ে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা যুবককে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।