এম এম আয়ুর্বেদিক নামে একটি কোম্পানির ওষুধ বাড়ি-বাড়ি ফেরি করে বিক্রির দায়ে মাদারীপুরে ডাসারে দুইজন বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াষার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে ওই বিক্রেতাদেরকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াষার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মোটরসাইকেলযোগে এসে বেশ কয়েকটি বাড়িতে এম এম আয়ুর্বেদিক নামে একটি ওষুধ কোম্পনীর দুইজন বিক্রেতা প্রায় অর্ধশত নারীর কাছে ওই কোম্পানীর ওষুধ বিক্রি করেন। পরে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পেয়ে ওই কোম্পানির দুইজন বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন বলেন, দুইজন ওষুধ বিক্রেতা মোটরসাইকেলে এসে আমাদের গ্রামের প্রায় অর্ধশত নারীর কাছে ওষুধ বিক্রি করেন। পরে আমরা প্রশাসনকে খবর দেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এম এম আয়ুর্বেদিক নামে একটি ওষুধ কোম্পনীর দুইজন বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা হয়েছে। এবং ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।