ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জনতার হাতে সিএনজি চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকার নবাবগঞ্জে ৭ বছরের একা মাদ্রাসা ছাত্রীকে বাসায় পেয়ে ধর্ষক সিএনজি চালক নাজিম ধর্ষণ করেছে। শিশুর অবস্থা গুরুতর হলে তাকে মিটফোর্ড হাসপাতাল থেকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভিকটিমের চিৎকারে স্থানীয় জনতা ধর্ষক নাজিমকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোর্পদ করেছে। থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটি ওই এলাকার প্রবাসীর মেয়ে। প্রতিবেশী ধর্ষক নাজিম শিশুটি বাড়ির গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ-সময় শিশুর চিৎকারে আশপাশের সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তারা তাকে রাতে মিটফোর্ড হাসপাতাল পাঠায়। সেখানে ভিকটিমের অবস্থা অবনতি হলে আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডেকেল কলেজে পাঠানো হয়। মঙ্গলবার রাত ৮টায় ধর্ষণের খবর স্থানীয় জনতা ধর্ষক সিএনজি চালক নাজিমকে গণপিটুনি দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে। এলাকাবাসী শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান। শিশুটি বাড়ীর পাশে একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রীছিল। থানার অফিসার ইনচার্জ( ওসি) মমিনুল ইসলাম বলেন এব্যপারে আজ বুধবার দুপুরে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা হয়েছে।

আজ দুপুরে ধর্ষক নাজিমের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।