ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 বাইতুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের ঢেউ

শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” স্লোগানে মুখরিত মিছিল পল্টন মোড়ের দিকে অগ্রসর হয়। এদিন মসজিদ এলাকায় জামায়াত ও ছাত্রশিবিরের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নিরাপত্তায় মোতায়েন ছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি; মুসল্লিদের ব্যাগ তল্লাশিও চলে।