ভুয়া কাগজপত্র ও ইমিগ্রেশন ফাঁকি দেওয়ার অভিযোগে ২০ মার্চ কুয়ালালামপুর বিমানবন্দরে ৫১ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। নকল হোটেল বুকিং ও অসঙ্গতিপূর্ণ তথ্যসহ কেউ কেউ ইমিগ্রেশন এড়াতে পালানোর চেষ্টা করে। একেপিএস জানায়, আটকদের বেশিরভাগ চাকরির উদ্দেশ্যে এসেছিলেন। তাদের পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।