ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 শহীদের মেয়েকে ধর্ষণের মূলহোতা পুলিশের জালে

পটুয়াখালীর দুমকীতে গণঅভ্যুত্থানে শহীদের কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণের মূল আসামি সিফাত মুন্সী (১৯) শুক্রবার ভোরে পিরোজপুরের নাজিরপুর থেকে গ্রেফতার হয়েছে। গত ১৮ মার্চ সন্ধ্যায় সিফাত ও সাকিব মুন্সী (২০) তাকে কবর জিয়ারতের পথে নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে ভয় দেখায়। অভিযোগের পর সাকিব গ্রেফতার হলেও সিফাত পালিয়েছিল। পুলিশ উভয় আসামিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।