ঢাকার কেরানীগঞ্জে জোবায়ের হোসেন নামে এক ইট বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে হত্যা নিশ্চিত করলো চাঁদাবাজরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান শনিবার দুপুরে থানার গোলামবাজার এলাকায় এ হত্যাকান্ডের টনা ঘটেছে। নিহত জোবায়ের হোসেন (৩৭) এর পিতার নাম মীর হাবিবুর রহমান। সে গোলামবাজার মজিদপাড়ায় এলাকার বাসিন্দা।
গোালামবাজার এলাকায় তার ইট বালুর ও পাথরের সাপ্লাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জোবায়েরকে বেলা ০১ টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক প্রথমে ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করে। পরে পরপর তিন রাউন্ড গুলি করে হত্যা নিশ্চিত করে। এরপর ১০ / ১২ টি ককটেল ফাটিয়ে হত্যাকারিরা পালিয়ে যায়। গোলামবাজার এলাকার ভূমিদস্যু ও তাতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক জনৈক সেন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে জোবায়ের বিরোধ চলছে। মোল্লা ফারুক ও ইশারায় সোবহান ঢালীর নেতৃত্বে এ হত্যাকান্ড সংগঠিত বলে নিহতের সজনরা জানিয়েছে। যুবলীগ নেতা সোবহান ঢালী দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর মোল্লা ফারুকের সঙ্গে সেও বিএনপিতে যোগ দেয়। মোল্লা ফারুকের অন্যতম ক্যাডার সোবহান ঢালীর নামে রয়েছে একাধিক মামলা। এদিকে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে কেউ মুখ খুতে সাহস পাচ্ছে না। অভিযুক্ত সাবেক তাতী লীগ নেতা (বর্তমানে বিএনপি নেতা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর দলে যোগদান করেন মোল্লা ফারুক ও সোহারাব এব্যপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।