বাংলাদেশ সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আর্থিক সহায়তা ও সংবর্ধনার আয়োজন করেছে। ২৫ মার্চ ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ আয়োজিত অনুষ্ঠানে ৭২ জন আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান গণঅভ্যুত্থানকে ইতিহাসের যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, তরুণ সমাজ ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি দেশপ্রেম ও একতার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।