ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার স্বামী তারাবি নামাজ শেষে বাড়ি ফিরে এ দৃশ্য দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে সিআইডি ফরেনসিক টিম কাজ করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে।