ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

চারদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৬ থেকে ২৯ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া, ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।