ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল লোহাগড়ায় ১’শ ইয়াবা সহ ২জন গ্রেফতার

মাদক ব্যবসায়ের সাথে জড়িত পলাশ মোল্যা(৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাশ মোল্যা(৩৮) ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানাধীন কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে। ২৬ মার্চ’২৫ রাত ০২ঃ৩৫ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন কালনা সাকিনস্হ পৌরগেট শামীম এন্টার প্রাইজ মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুস সালাম ও এএসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পলাশ মোল্যা(৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।