ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ নেতা গ্রেপ্তার

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে।

গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- নড়াইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ সরদার, নড়াইল পৌরসভার ৭নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মোল্যা ও সদরের তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় নড়াইল জেলা ছাত্রলীগের ব্যানারে ২৫-৩০ জনের একটি গ্রুপ অন্তবর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে।
এদিকে বুধবার (২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনার ফাঁসি ও তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা বিএনপি নেতা কামরুল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী প্রমুখ।

এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগ মিছিল করায় বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমথর্কদের বাড়িতে মঙ্গলবার রাতে বিভিন্ন বাড়িতে পুলিশ তল্লাশি চলে।
এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগ মিছিল করায় বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমথর্কদের বাড়িতে মঙ্গলবার রাতে বিভিন্ন বাড়িতে পুলিশ তল্লাশি চলে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গত ৪ আগস্টে নড়াইলে নাশকতার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।