ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আনন্দে রক্তাক্ত সংঘর্ষ: ১০ জেলায় ২ নিহত, আহত ৩০০

ঈদের ছুটিতে দেশের ১০টি জেলায় সংঘর্ষ ও হামলার ঘটনায় ২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। জমি-ঘের দখল, আধিপত্য বিস্তার, গাড়ি পার্কিং, ফুটবল খেলা, বাজি ফোটানো ও সিগারেট পানের মতো তুচ্ছ বিষয় নিয়ে এসব সংঘর্ষের সূত্রপাত হয়। যশোরে বাজি ফোটানোর জেরে এক যুবক খুন, কালিয়ায় পার্কিং নিয়ে বৃদ্ধ নিহত। শ্রীমঙ্গল, হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, চাটমোহর, গোয়াইনঘাট, শান্তিগঞ্জ ও কোটালীপাড়ায় বাড়িঘর ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেশ কয়েকজনকে আটক করেছে।